ইনফিনিক্স ‘হট ৯ প্লে’ দেশের বাজারে
ইনফিনিক্স বাংলাদেশের বাজারে তাদের সবচেয়ে বেশি বিক্রিত হট সিরিজে নতুন সংস্করণ ‘হট ৯ প্লে’ নিয়ে এসেছে। অনলাইন লঞ্চের মাধ্যমে বাংলাদেশের বাজারে বুধবার (৫ আগস্ট) অনলাইন মার্কেটপ্লেস দারাজে নতুন এ স্মার্টফোনটিতে উন্মোচন করা হয়।
শক্তিশালী ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারিসহ ৬.৮২ ইঞ্চি এইচডি সিনেমেটিক ডিসপ্লের ইনফিনিক্স ‘হট ৯ প্লে’ স্মার্টফোনটি দুটি সংস্করণ পাওয়া যাবে। বাংলাদেশের বাজারে ৪ জিবি/৬৪ জিবি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের সংস্করণটি পাওয়া যাবে মাত্র ৯,৯৯০ টাকায়। এ ছাড়া ২ জিবি/৩২ জিবির সংস্করণটি পাওয়া যাবে মাত্র ৭,৯৯০ টাকায়।
আগ্রহী গ্রাহকরা ফোনটি কেনার জন্য অনলাইন মার্কেটপ্লেস দারাজে ৮ আগস্ট ১৪ আগস্টের মধ্যে প্রি-বুকিং করতে পারবেন।
ইনফিনিক্স বাংলাদেশের হেড অব মার্কেটিং মনজুরুল কবির বলেন, “আমরা শক্তিশালী ফিচার এবং স্বতন্ত্র ডিজাইন ‘ইনফিনিক্স হট ৯ প্লে’ স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে নিয়ে আসতে পেরে আনন্দিত। এ ফোনটি বাংলাদেশের গ্রাহকদের এই দামের মধ্যে বাজারে থাকা অন্যান্য ফোনের মধ্যে সবচেয়ে ভালো অভিজ্ঞতা দিবে। ইনফিনিক্স এমন এক ব্র্যান্ড যা সমসাময়িক ট্রেন্ডকে লিড দিচ্ছে এবং আগামী দিনে সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করছে। ব্যান্ডটির সামনে এগিয়ে চলার এ মিশনে বাংলাদেশি গ্রাহকরাও অংশ নিবেন বলে আশা করছি।”
হট ৯ প্লে স্মার্টফোনটিতে আকর্ষণীয় ৬.৮২ ইঞ্চির এইচডি প্লাস সিনেমাটিক ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটিতে এক্সওএস৬ এর সঙ্গে অ্যান্ড্রয়েড ১০ এবং সেসঙ্গে ৩৪ দিনের স্ট্যান্ডবাই লাইফসহ বিশাল ক্ষমতার ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার পাতলা ব্যাটারি রয়েছে। চমৎকার ও দুর্দান্ত ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটির সামনের ফ্ল্যাশলাইটসহ ৮ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং পেছনে ট্রিপল এলইডি ফ্ল্যাশলাইটসহ ১৩ মেগা পিক্সেলের এআই লেন্স রয়েছে।
শক্তিশালী ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি গ্রাহকদের ৬.৮২ ইঞ্চির বড় এইচডি প্লাস সিনেমাটিক ডিসপ্লে থাকার পরেও দীর্ঘ সময় জুড়ে স্মার্টফোনটি ব্যবহারের সুযোগ করে দিবে। বিশ্বব্যাপী প্রশংসিত হট সিরিজের পোর্টফোলিওতে যুক্ত হওয়া নতুন ও আকর্ষনীয় ডিজাইনের ‘হট ৯ প্লে’ স্মার্টফোনটি ভায়োলেট, ওশান ওয়েভ, কোয়েটজল সায়ান ও মিডনাইট ব্ল্যাক এ চারটি কালারে পাওয়া যাবে।